সমকামিতার অপরাধে কেরানীগঞ্জে ২৮ তরুণ আটক; মামলা
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টার থেকে ২৮ জন উগ্র নাস্তিক তরুণকে আটক করার পর র্যাব বলেছে, তাদের বিরুদ্ধে সমাজ নষ্টকারী ‘সমকামিতা অপরাধের অভিযোগ’ রয়েছে এলাকাবাসীর। র্যাব-১০এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, আজ (শুক্রবার) ভোররাতে কেরানীগঞ্জের আঁটিবাজারের ছায়ানীড় কমিউনিটি সেন্টার থেকে ওই তরুণদের আটক করা হয়। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে, বেশিরভাগই শিক্ষার্থী। “গত ২৭ মাস ধরে দুই মাস অন্তর প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে এই যুবকরা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে ওই কমিউনিটি সেন্টারে রাত কাটাতো। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই।”
তাদের কাছে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য, কনডম ও লুব্রিক্যান্ট জেল পাওয়া গেছে জানিয়ে র্যাব অধিনায়ক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঘন্য সমকামিতার বিষয়টি স্বীকার করেছে।”
ফেসবুক এবং মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে তারা কেরানীগঞ্জের ওই কমিউনিটি সেন্টারে জড়ো হতো। এর জন্য কমিউনিটি সেন্টারের মালিককে ১০ হাজার টাকা ভাড়া দেয়া হয় বলে জানিয়েছে জাহাঙ্গীর। মেজর মনজুর নামের র্যাবের আরেক কর্মকর্তা জানান, ওই কমিউনিটি সেন্টারে মাদক ও কনডম পাওয়া গেছে। আটক তরুণরা সমকামী। সেখানে তারা মিলিত হতে গিয়েছিলো।
অমুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মানবতাবিরোধী জঘন্য সমকামিতাকে বৈধতা দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের আইনে ‘প্রকৃতি নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে’ যৌন সম্পর্ক দণ্ডনীয় অপরাধ।
‘সমকামীদের’ বিরুদ্ধে মাদক আইনে মামলা:
জঘন্য সমকামিতার অপরাধে ঢাকার কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টার থেকে ২৮ তরুণকে গ্রেপ্তারের পর তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আজ শুক্রবার সকালে র্যাব-১০এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সংবাদমাধ্যকে বলেন, ‘বিপথগামী তরুণরা র্যাবের কাছে জঘন্য সমকামিতার কথা স্বীকার করেছে। এবার রাতে র্যাবের উপস্থিতি টের পেয়ে সমকামিতায় লিপ্ত না হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’ দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু উগ্র নাস্তিক তরুণ কমিউনিটি সেন্টারটিতে জড়ো হয়েছিল। গ্রেপ্তার তরুণদের কাছে কিছু মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। সংস্থাটির অধিনায়ক আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা সমকামিতার সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে কনডম ও লুব্রিকেটিং জেল জব্দ করা হয়েছে।
বাংলাদেশে সমকামিতার বিরুদ্ধে বেশ কড়া আইন রয়েছে। সমকামিতার দায়ে যাবজ্জীবন কারাদ-ের সাজাও হতে পারে। সমকামিতার এই আইন উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রণয়ন করা হয়। এখন পর্যন্ত আইনটিতে কোনো সংশোধন আনা হয়নি। ২০১৬ সালে রাজধানীতে সমকামীদের জঘন্য পত্রিকা ‘রূপবান’-এর কখ্যাত সম্পাদক জুলহাজ মান্নানকে কুপিয়ে হত্যা করা হয়।