রং মিশ্রিত মুগ ডাল বিক্রির অপরাধে বন্ধ হলো খাস ফুড

রং মিশ্রিত মুগ ডাল বিক্রয়, খাস ফুড এর সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করলো ভোক্তা অধিকারসাখাওয়াত হোসেন নামে একজন ক্রেতা খাস ফুড এর ভেজাল মুক্ত ও স্বাস্থ্যকর মুগ ডাল বিজ্ঞাপনে বিশ্বাস করে মুগডাল অর্ডার করে। রান্নার আগে ধোয়ার সময় পানিতে রং দেখতে পান। হাত দিয়ে কচলিয়ে দেখেন হাতেও রং লেগে গেছে। এরপর তিনি ভোক্তা অধিকারে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে খাস ফুড কর্তৃপক্ষকে শুনানির জন্য ডাকে ভোক্তা অধিকার। সেখানে খাস ফুড কর্তৃপক্ষ এই মর্মে লিখিত দেন যে, ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

পরবর্তীতে ভোক্তা অধিকারের অনুসন্ধানে ধরা পড়ে যে সেই ভেজাল মুগ ডাল বিক্রয় বন্ধ করেনি খাস ফুড। তাই ভোক্তা অধিকারে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একটি প্রতিনিধি দল খাস ফুড কার্যালয়ে গিয়ে জরিমানা করে এবং পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়।

আপনার মতামত