নিরাপত্তার অজুহাতে ক্রিকেট খেলা বন্ধ! নেপথ্যে আসল কারণ কি?

সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে ভা রতে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা বন্ধ করলো।আমার দৃষ্টিতে, বিশ্বকাপ ক্রিকেট বন্ধ করার পেছনে নিরাপত্তা অজুহাত গৌন।এর পেছনে ভিন্ন কোন কারণ আছে।

আসলে খেলাধূলার উদ্দেশ্য হলো, তরুণ প্রজন্মকে বাস্তব জীবন থেকে দূরে রাখা। ক্ষমতার রাজনীতি যারা করে তারা এটা খুব ভালো বুঝে।তাই তারা বিষয়টি প্রয়োজন বোধে ব্যবহার করে, আবার কখনো সেটা তুলে নেয়।আপনাদের মনে থাকার কথা, ২০১৪ সালে বিএনপি প্রায় দুই মাস যাবত অবরোধ ডেকেছিলো।সেই অবরোধ শক্তিশালী হচ্ছিলো এবং আওয়ামী সরকারও বেকায়দায় পড়ছিলো।তো ঠিক সেই সময় আওয়ামী সরকার বুদ্ধি করেক্রিকেট খেলা শুরু করে এবং কোন এক খেলায় বাংলাদেশ জিতে চায়।তখন কিসের রাজনীতি আর কিসের অবরোধ, বাংলাদেশ জেতায় তাদের দুই মাসের অবরোধ উচ্ছ্বাসে হাওয়ায় মিশে যায়।টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি – ৮ মার্চ।এই সময়টা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে নির্বাচনসহ ক্ষমতা পরবর্তী পালাবদল আছে।পশ্চিমাপন্থীরা এই সময় তরুণ প্রজন্মকে ব্যবহার করে ক্ষমতার রাজনীতিতে টিকে থাকবে।তাই এ সময় তরুণদের খেলাধূলায় ব্যস্ত রাখা যাবে না। তাহলে তাদের খেয়াল অন্যদিকে ঘুরে যাবে।তাই নিরাপত্তার অজুহাত দিয়ে ক্রিকেট খেলা বন্ধ করে রেখেছে সরকার।

নয়ন চ্যাটার্জি, ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট

আপনার মতামত