সমঝোতা না হওয়ায় আটকে আছে তিস্তা চুক্তি -পররাষ্ট্র সচিব

সমঝোতা না হওয়ায় আটকে আছে তিস্তা চুক্তি -পররাষ্ট্র সচিব

খাগড়াছড়ি সংবাদদাতা: তিস্তা চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কোনো সমঝোতায় আসতে পারেনি। একারণে তিস্তা চুক্তি আটকে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার খাগড়াছড়ির রামগড়ে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কোনো সমঝোতায় আসতে পারেনি। তবে আমরা আশাবাদী। আগামী ১৬ মার্চ ভারতের পানিসম্পদ সচিবের সাথে বৈঠক করার কথা রয়েছে। এরপর দু’দেশের পানিসম্পদ মন্ত্রীদের বৈঠক হবে। আমরা আশাবাদী বৈঠকগুলো হলে তিস্তাসহ ছয় নদীর ব্যাপারে সমঝোতা হবে।

আপনার মতামত