‘মহাব্যর্থ’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ঢাকা: ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ‘মহাব্যর্থ’ আখ্যা দিয়ে তাকে সরে যাওয়া অথবা অপসারণের দাবি করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে সংগঠনটির নেতারা এই দাবি করে।
তবে পুলিশের বাধায় ছাত্রজোট মন্ত্রণালয় ঘরাও করতে পারেনি। সচিবালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়, পরে তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

‘ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে তখন প্রধানমন্ত্রী বলছে- প্রশ্ন আগে থেকেই ফাঁস হচ্ছে। কিন্তু এটা কোন সমাধান হতে পারে না, বলে মন্তব্য করেন প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি গোলাম মোস্তফা
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির বলেন, পাবলিক পরীক্ষায় সকল প্রশ্নপত্র ফাঁস, এই অবস্থা জতির ভবিষ্যত কী? শিক্ষামন্ত্রী দায় স্বীকার না করে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সাফাই গাইছেন। পুরো মন্ত্রণালয় ব্যর্থ, এদের সবার বিচার হওয়া দরকার।’
বক্তারা বলেন, প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষক, ছাত্রদের গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু যারা এর মূল তাদের ধরা হচ্ছে না। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে।

আপনার মতামত