রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় বিকাল ৪টায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা ঘটায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে চাপা দিলে ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়। বাসটি ময়মনসিংহ থেকে ছেড়ে এসেছিলো বলে জানা যায়।
এ সময় মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করা তেঁতুলিয়া পরিবহনের একটি বাসও দুর্ঘটনা কবলিত হয়।