যুক্তরাষ্ট্রে ঝড়-বৃষ্টিতে সড়ক দুর্ঘটনা বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক: নিম্নচাপের প্রভাবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বইছে ঘূর্ণিঝড় ‘গার্লক’। এতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে বেশকিছু গাড়ি। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। যার মধ্যে ৯টিই শিশু। খবর- বিবিসি।
স্থানীয় সময় গত শনিবার (১৯ জুন) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাটলার কাউন্টির করোনার ওয়েইনি গারলক জানিয়েছে, গ্রিনভিল শহরের পাশের একটি ব্যস্ত মহাসড়কে (৬৫ নম্বর ইন্টারসেকশন) পানির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৫টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তখন তুমুল ঝড়বৃষ্টি হচ্ছিল। তীব্র বাতাস আর তুমুল বৃষ্টিতে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে।
বাটলার কাউন্টি শেরিফ ড্যানি বন্ড বলেছে, দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছে। তবে সংখ্যাটা কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সে এক ভয়াবহ দৃশ্য। আমার জীবনে আমি যত সড়ক দুর্ঘটনা দেখেছি এটি সবচেয়ে ভয়াবহ।