মুসলিম নারীদের হিজাব খুলতে বললো চীনা কূটনীতিক

মুসলিম নারীদের হিজাব খুলতে বললো চীনা কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক: উইঘুর মুসলিম নারীদের হিজাব খুলতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে পাকিস্তানে থাকা চীনা দূবাসের সাংস্কৃতিক উপদেষ্টা হেকিং। টুইটারে সে টুইট করে বলেছে, হিজাব খুলুন, আপনার চোখ দেখতে দিন। সঙ্গে হ্যাশট্যাগ জিনজিয়াং ড্যান্স। এরপরই সে সমালোচনার মুখে পড়ে।

গত সোমবার দ্য প্রিন্ট জানিয়েছে, এমন ক্যাপশন দেয়ার পর পাকিস্তানে সমালোচনার মুখে পড়ে চীনা কূটনীতিক। এরপরেই টুইটটি মুছে দেয়া হয়।
নাইলা এনায়েত নামে এক পাকিস্তানি তরুণী চীনা কূটনীতিকের টুইটটি শেয়ার করেছেন। এতে তিনি লেখেন, যদি পাকিস্তান সরকারকে এই টুইটটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারা বলবে আমরা এই ব্যাপারে কিছুই জানি না।

মোহাম্মদ আনাস নামে এক পাকিস্তানি টুইটারে লিখেছেন, একজন মুসলিম হিসেবে ওই শব্দগুলো আমাকে আহত করেছে। হিজাব আমাদের কাছে পবিত্র একটি জিনিস। আরেক নেটিজেন লিখেছেন, এটা ভয়াবহ বক্তব্য। চীন যদি এমন দ্বীন ইসলামকে কটাক্ষ করা বক্তব্য দিতেই থাকে তাহলে পাকিস্তান-চীন সম্পর্ক বেশিদিন টিকবে না।

আপনার মতামত