ব্রাজিলে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে প্রথমবারের মতো করোনায় দৈনন্দিন মৃত্যু দুই হাজার ছাড়ালো। গতকাল বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
করোনায় মৃত্যুর তালিকায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, করোনার আরও বেশি সংক্রামক রূপগুলোর মাধ্যমে ব্রাজিলে সংক্রমণ হার আরও ভয়াবহ দিকে যেতে পারে।
ব্রাজিলের শীর্ষ জনস্বাস্থ্য কেন্দ্র ফিওক্রাজ জানিয়েছে, রিও ডি জেনেরিওসহ ১৫টি রাজ্যের রাজধানীতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৯০ শতাংশের বেশি বিছানা পূর্ণ হয়ে গেছে। রাজধানী ব্রাসিলিয়াতে আইসিইউগুলো পূর্ণ হয়ে গেছে।