অ্যান্টার্কটিকার চেয়েও ঠাণ্ডা শিকাগোতে

আন্তর্জাতিক ডেস্ক:  এ সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বেশি ঠাণ্ডা হবে যুক্তরাষ্ট্রের শিকাগো। ছাড়িয়ে যাবে ‘বরফের মহাদেশ’ অ্যান্টার্কটিকা, আলাস্কা এবং উত্তর মেরু অংশের মতো উল্লেখযোগ্য মাইনাস ডিগ্রির তাপমাত্রায়াকেও। বিশেষ করে বুধবার (৩০ জানুয়ারি) অঙ্গরাজ্যটির তাপমাত্রা নতুন সব রেকর্ড ভেঙে নিচে নেমে যাবে।

দেশটির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অঙ্গরাজ্যটির উইন্ডি শহরের তাপমাত্রা নামবে মাইনাস ২৩ ডিগ্রি ফারেনহাইটে (-৩০.৫ ডিগ্রি সেন্টিগ্রেড)।বরফে ঢাকা শিকাগো, ছবি: সংগৃহীতশিকাগো জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে শিকাগোর তাপমাত্রা -২৫ এর নিচে নামবে বলে পূর্বাভাস রয়েছে। এ হিসেবে বৃহস্পতিবার সকালে উত্তর মেরুর থেকেও ঠাণ্ডা হবে শিকাগো।বরফে ঢাকা শিকাগো, ছবি: সংগৃহীতমার্কিন আবহাওয়াবিদ রায়ান মাওই জানিয়েছে, উত্তর মেরুসহ উত্তর মহাসাগরে সম্ভবত তাপমাত্রা আছে জিরো থেকে প্রায় ২০ ডিগ্রি নিচে। এ হিসেবে বুধ থেকে বৃহস্পতিবার শিকাগোতে সর্বকালের সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়বে। তখন এর তাপমাত্রা জিরো থেকে ২৭ ডিগ্রি নিচে থাকবে। যা উত্তর মহাসাগার থেকে প্রায় ৭ ডিগ্রি বেশি মাইনাস।

আপনার মতামত