সীতাকুণ্ডে সন্ত্রাসী আস্তানার সন্ধান, সোয়াতের অভিযান

চট্টগ্রাম: চট্টগ্রামে সীতাকুণ্ডের তালতলা এলাকায় একটি সন্ত্রাসী আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৩টা থেকে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। পরে সন্ত্রাসী আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারা হয়েছে। গ্রেনেডের স্প্লিন্টারে সিতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল আহত হয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদৌলা রেজা এই তথ্য নিশ্চিত করে জানান, তালতলা এলাকায় ওই আস্তানাকে ঘিরে অভিযান শুরু হবে।

আপনার মতামত