প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ
ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের কয়েকটি দেশ। এশিয়া থেকে আমেরিকা সব জায়গাতেই ভারী বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। ইউরোপের বেশ কয়েকটি দেশও দুর্যোগের শিকার হয়েছে। একদিকে বৃষ্টি, তুষারপাত, প্রচন্ড ঠান্ড। অন্যদিকে, আগ্নেয়গিরির লাভায় পুড়ছে বেশ কয়েকটি দেশ। টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল।
গতকাল বুধবার টর্নেডো আঘাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও, আহত হয়েছেন আরও কয়েকজন। আগুন আগ্নেয়গিরির প্রভাবে দেশটির পূর্ব উপকূলে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা।
এদিকে ভারি বৃষ্টিপাতে আগুন আগ্নেয়গিরি দেখা দিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। দেশটির উত্তরপুর্বাঞ্চলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। তলিয়ে গেছে এখানকার বহু ঘর-বাড়ি। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। যানচলাচল ব্যাহত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে উরুগুয়েতে বৈরি আবহাওয়া ও ঝড়ো বাতাসের তা-বে অন্তত ১৭ জন আহত হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।
মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরি থেকে আবারও উদ্গীরণ হতে দেখা গেছে। ছাই ভস্ম ও ধোয়ার কু-লীতে ঢেকে গেছে সেখানকার বিস্তীর্ণ এলাকা। এ অবস্থায় আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় ভাষায় এটি ‘আগুন আগ্নেয়গিরি’ নামে পরিচিত।
কোস্টারিকার আলাজুয়েলা এলাকায় তুলিয়ালবা আগ্নেয়গিরি থেকে উদ্গীরনের সান জোস বিমান-বন্দরে বিমান ওঠা নামা বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ছাইয়ে ছেয়ে যায় গোটা এলাকা।
ঘনকুয়াশার কারণে ভারতের লাক্ষ্ণৌ ও নয়াদিল্লিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। পরিস্থিতি অনুকূলে না থাকায় দিল্লির অর্ধশতাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। পরিবর্তন করা হয়েছে ২২ টি ট্রেনের সময়সূচী।
এছাড়াও রুট বদল করা হয়েছে ৫৭ টি ট্রেনের। এদিকে কুয়াশার কারণে ব্যাহত হয় বিমান চলাচলও। এ পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ভারতের উত্তরাঞ্চলের অধিকাংশ রাজ্যে তুষারপাত ও শৈত্যপ্রবাহে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।