শিশু সাব্বিরের লাশ উদ্ধার
ঢাকা: রাজধানীর মিরপুর কমার্স কলেজের পেছনে নর্দমায় পড়ে যাওয়া জুনায়েদ হোসেন সাব্বির (৪) নামের সেই শিশুকে শুক্রবার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এর আগে শুক্রবার সকালে পুণরায় সাব্বিরকে খুঁজতে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
বৃহস্পতিবার বিকেল ৩টার পর জুনায়েদ হোসেন সাব্বির নামের শিশুটি নর্দমার পাশ থেকে নিখোঁজ হয়।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ধারণা করেন, সে নর্দমায় পড়ে গেছে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি দল সাব্বিরকে খুঁজতে উদ্ধার তৎপরতা চালায়।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালানোর পরও শিশুটিকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ২টার পর উদ্ধার কাজ স্থগিত করে ডুবুরিরা।