রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন বিএনপির এমপিরা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সংসদ সদস্যরা রোববার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে এ পদত্যাগ বলে জানান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

আপনার মতামত