হলে বিবাহিত ছাত্রী থাকা নিয়ে ঢাবির সিদ্ধান্ত বাতিলে লিগ্যাল নোটিশ

হলে বিবাহিত ছাত্রী থাকা নিয়ে ঢাবির সিদ্ধান্ত বাতিলে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: কোনো ছাত্রী বিবাহিত এবং অন্তঃসত্ত্বা থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে তার সিট বাতিল হবে মর্মে বিধান জারি করা হয়েছে। ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়েরে উপাচার্যসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, আগামী তিনদিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা না হলে এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে।

আপনার মতামত