পবিত্র রমজানে আদালতের নতুন সময়সূচি

উচ্চ আদালতে বিচারপতি মানিকের রায় পুনঃশুনানী

নিউজ নাইন২৪, ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। তবে আপিল বিভাগের সময়সূচি আগের মতোই থাকছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।

চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৩৭ সালের রমজান শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সব সরকারি ও আদা সরকারি দপ্তরের মতো আদালতের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন এসেছে। রমজানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। যা শেষ হবে বেলা সোয়া ৩টা পর্যন্ত। আর হাইকোর্ট বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলবে সোয়া ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

অপরদিকে, রমজানে (নিম্ন) বিচারিক আদালতের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টায়। যা চলবে বেলা ৩টা পর্যন্ত। নিম্ন আদালতের দাপ্তরিক কাজ চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। সব ক্ষেত্রেই বিচারকদের জন্য বিরতি থাকবে দুপুর সোয়া ১টা থেকে বেলা ২টা পর্যন্ত। অন্যদের ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম যথারীতি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগের নিয়মেই চলবে। মাঝে ৩০ মিনিটের বিরতি থাকবে।

আপনার মতামত