প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর অনুমতি নিয়েই ভারত গিয়েছি: গভর্নর

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা:  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনার পর ব্যাংকটির গভর্নর ড. আতিউর রহমানের ভারত সফর নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর ব্যাংকের গভর্নর কি করে ভারত সফরে গেলেন এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে, গভর্নর আতিউর জানালেন, তিনি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর অনুমতি নিয়েই ভারত সফর গিয়েছিলেন।

মঙ্গলবার সকালে একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমার ভারত সফর নিয়ে কথা উঠেছে। অর্থমন্ত্রীরও ভারত যাওয়ার কথা ছিল। তিনি যেতে পারেননি। আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর অনুমতি নিয়েই ভারত সফরে গিয়েছি।

তিনি বলেন, সেখানে গিয়ে আমি রিজার্ভ থেকে টাকা চুরির বিষয়ে বিভিন্ন দেশের গভর্নরদের সঙ্গে কথা বলেছি।

আপনার মতামত